ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন গত বৃহস্পতিবার। রীতি অনুযায়ী গতকাল শনিবার রানির বড় ছেলে চার্লসকে রাজা ঘোষণা করেছে অভিষেক কাউন্সিল। তিনি এখন রাজা তৃতীয় চার্লস।
অভিষেক অনুষ্ঠানের একটি দৃশ্যে রাজা তৃতীয় চার্লসকে অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে রাজ কর্মচারীদের কিছু নির্দেশনা দিতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। রাজা হাতে কিছু নথি নিয়ে তাঁর ডেস্কে বসতে যান। কিন্তু কলমদানি ও কালির দোয়াত তাঁর সামনেই ছোট্ট ডেস্কটির ওপর এমনভাবে রাখা যে নথিপত্র রাখার স্থান নেই। এতে অত্যন্ত বিরক্ত হন রাজা। তিনি চোখমুখে বিরক্তি নিয়ে তাঁর সহচরদের টেবিল পরিষ্কার করতে বলেন। সেটি রাজার শরীরী ভাষাতেও স্পষ্ট হয়ে ওঠে।
রাজার অভিষেকের এই বিব্রতকর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ মুহূর্তটিকে হাস্যকর বলেছেন। অন্যরা বেশ আশ্চর্য হয়েছেন। একজন লিখেছেন, ‘কাজের প্রথম দিনই তিনি বিরক্ত! হাস্যকর!’ আরেকজন লিখেছেন, ‘এমন পরিস্থিতিতে আমিও বিরক্ত হতাম।’
৭৩ বছর বয়সে নতুন রাজা হিসেবে শপথ নিলেন চার্লস। অভিষেকের পর রাজা চার্লস জাতির উদ্দেশে প্রথম ভাষণে বলেন, ‘রানি নিজেকে যেমন অটল নিষ্ঠার সঙ্গে দায়িত্বে নিয়োজিত করেছিলেন, আমিও এখন দৃঢ়তার সঙ্গে তার অনুসরণ করব।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে