
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে জিততে ব্যর্থ হয়েছে জার্মানি। পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে সেই আসনে হেরে যাওয়ার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী দায় দিয়েছেন রাশিয়াকে। তাঁর দাবি, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কারণে দেশটি ভোট হারিয়ে থাকতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের পাঁচটি নতুন অস্থায়ী সদস্যপদের জন্য নির্বাচন হয়। সেখানে পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে হেরে যাওয়ার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এই ফলাফলকে ‘তিক্ত পরাজয়’ বলে বর্ণনা করেন।
ওয়াডেফুল বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। রাশিয়া চায় না, নিরাপত্তা পরিষদে এমন একটি কণ্ঠস্বর থাকুক।’ তিনি আরও বলেন, রাশিয়া জার্মানির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করেছে, এটি ‘কোনো গোপন বিষয় নয়।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে। এগুলো হলো—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর বাইরে ১০টি অস্থায়ী সদস্য দেশ থাকে।
ওয়াডেফুল বলেন, ‘আমরা সব সময় কিছু নির্দিষ্ট বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি। কিন্তু এসব অবস্থানের সঙ্গে সব সদস্য রাষ্ট্র একমত নয়।’ তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতে ইসরায়েলের প্রতি জার্মানিকে সব সময় একটি বিশেষ দায়িত্ব পালন করতে হয়। এ কারণেও হয়তো আমরা কিছু ভোট হারিয়েছি।’
নিরাপত্তা পরিষদে দুই বছরের মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় জার্মানির দেরিতে অংশগ্রহণকেও আংশিকভাবে দায়ী করেন ওয়াডেফুল। জার্মানির সদস্যপদের বিরুদ্ধে তদবির চালানোর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। নিরাপত্তা পরিষদের পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশভুক্ত দুটি আসনের একটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে জার্মানি ১০৪ ভোট পায়। অন্যদিকে পর্তুগাল পায় ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া পায় ১৩১ ভোট।
এ ছাড়া কিরগিজস্তান, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগো এবং জিম্বাবুয়েও নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদই একমাত্র সংস্থা, যা আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেওয়ার মতো ক্ষমতাও রয়েছে।
এই আসন হারানো জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ ম্যার্ৎজের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলগুলোর সমালোচকদের মতে, ম্যার্ৎজ দেশে নানা চাপের মধ্যে রয়েছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। কারণ, তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছিলেন, যিনি আন্তর্জাতিক মঞ্চে জার্মানির অবস্থান আরও শক্তিশালী করবেন।
তবে ম্যার্ৎজ বলেছেন, জার্মানি আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। তিনি অস্ট্রিয়া ও পর্তুগালকে অভিনন্দনও জানিয়েছেন। ম্যার্ৎজ বলেন, ‘এই ফলাফল জাতিসংঘে আমাদের সামনে থাকা দায়িত্বগুলোকে পরিবর্তন করে না। জার্মানি বহুপাক্ষিক ব্যবস্থার একটি নির্ভরযোগ্য স্তম্ভ হিসেবেই থাকবে।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে