
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংলাপের মাধ্যমে যেকোনো গঠনমূলক উদ্যোগকে তারা স্বাগত জানায়।
আজ বুধবার (২৫ মার্চ) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করা এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক সকল প্রচেষ্টাকে চীন সমর্থন করে।’
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর এর প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী নয়, বরং এটি সবার জন্যই মঙ্গলজনক।’
উল্লেখ্য, পাকিস্তান ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা একটি ১৫ দফা শান্তি প্রস্তাব তেহরানের কাছে হস্তান্তর করেছে এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ইসলামাবাদে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপের পরিকল্পনা করেছে ইরান। সোমবার (৬ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ‘নূরনিউজ’ এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালি দিয়ে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সব দেশকেই একটি নির্ধারিত ‘নিরাপত্তা...
৪২ মিনিট আগে
একটি গোপন সূত্র থেকে পাওয়া একটি তথ্য—সেখান থেকেই শুরু হয়েছিল অনুসন্ধান। আর সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা-এর বহু মিলিয়ন ডলারের আইনি পরাজয়ের ভিত্তি গড়ে দিয়েছে। সোমবার (৬ মার্চ) এই অনুসন্ধানের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম
২ ঘণ্টা আগে
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এই উদ্ধার অভিযান ছিল ইস্টারের একটি অলৌকিক ঘটনা।’ তাঁর এই বক্তব্যের পর মন্ত্রিসভার অন্য সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বার্তা দিতে শুরু করেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে লেখেন, ‘যিশুর পুনরুত্থানের এই পবিত্র দিনে একজন
২ ঘণ্টা আগে
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আজ সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে