ঢাকা: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একজন ৪১ বছর বয়সী এক ব্যক্তি বার্ড ফ্লু ভাইরাসের এইচ১০এন৩ প্রজাতিতে সংক্রমিত হয়েছেন। ভাইরাসটির এই প্রজাতির মানবদেহে সংক্রমণের প্রথম ঘটনা এটি। আজ মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এনএইচসি এক বিবৃতিতে জানায়, ঝেনজিয়াং শহরের বাসিন্দা এই ব্যক্তি গত ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ২৮ মে তাকে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। তবে কীভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এইচ১০এন৩ হলো তুলনামূলকভাবে কম মারাত্মক। হাঁস-মুরগিতে সংক্রমণ ঘটানো ভাইরাসের ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কম বলে জানিয়েছে এনএইচসি।
আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন এমন ব্যক্তিদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো তাদের মধ্যে কোনো সংক্রমণের লক্ষণ দেখা যায়নি।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধরন (স্ট্রেইন) চীনে রয়েছে। এর মধ্যে কিছু ধরন বিক্ষিপ্তভাবে মানুষকে সংক্রামিত করেছে। সাধারণত হাঁস-মুরগির খামারে কাজ করেন এমন ব্যক্তিরাই এতে আক্রান্ত হয়েছেন। ২০১৬-১৭ সালে এইচ৭এন৯ স্ট্রেইনের সংক্রমণে প্রায় ৩০০ মানুষ মারা যাওয়ার পর বার্ড ফ্লুর উল্লেখযোগ্য সংক্রমণ আর দেখা যায়নি।
এইচ ১০ এন৩–এর মানব সংক্রমণের আর কোনো ঘটনা আগে বিশ্বের কোথাও জানা যায়নি বলেও জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৭ ঘণ্টা আগে