
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের পরও চলতি বছরে রপ্তানি আয় বেড়েছে চীনের। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির রপ্তানি আয় ২০ শতাংশেরও বেশি বেড়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বানুমানের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে শিগগিরই।
গত বছর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে একযোগে সব দেশের ওপর শুল্কের বোঝা চাপিয়ে দেন ট্রাম্প। এ সময় যে দেশগুলোর ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছিল, সে তালিকায় শীর্ষে ছিল চীন। এই শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কে ব্যাপক টানাপোড়েন দেখা দেয়। এর প্রায় এক বছর পর চীনের রপ্তানি আয় বৃদ্ধির খবর পাওয়া গেল।
এদিকে এমন সময়ে এ খবরটি এল, যখন ট্রাম্পের চীন সফর নিয়ে আলোচনা চলছে। আসন্ন এপ্রিলের শুরুর দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দেশটিতে ট্রাম্পের সফর করার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষ দিন অথবা এপ্রিলের প্রথম দুদিনের মধ্যে বেইজিং যাবেন ট্রাম্প। আর সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প হয়তো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য চীন সফর করবেন। এমন হতে পারে, তিনি বেইজিংয়ের বাইরে কোথাও যাবেন না।
এদিকে চীনের রপ্তানি আয় বৃদ্ধি প্রসঙ্গে বিবিসির খবরে বলা হয়েছে, বেশ কিছু সময় ধরে চীনে জনসংখ্যা কমার সঙ্গে সঙ্গে ভোক্তা ব্যয় কমছে। সে সঙ্গে প্রোপার্টি মার্কেটও সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি রপ্তানি আয়ের ওপর বিশেষভাবে নির্ভরশীল। বিশ্বব্যাপী দেশটির ইলেকট্রনিকস সামগ্রী, কৃষি ও তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

ইরান যুদ্ধে ঘনিষ্ঠ মিত্রদের সাহায্য চেয়েও পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সাহায্য চেয়েছিলেন তিনি। তবে এই জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস এরই মধ্যে...
১ ঘণ্টা আগে
ব্রিটেনে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী গোপনে বাড়ির ভেতরে ক্যামেরা বসিয়ে তাঁর পাসওয়ার্ড ধারণ করে প্রায় ১৮০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন আত্মসাৎ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৯৩৩ কোটি টাকারও বেশি।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ‘সীমিত ও লক্ষ্যভিত্তিক’ স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের দাবি, এই অভিযান মূলত ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
৬ ঘণ্টা আগে