
গত অক্টোবরের এক ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বনে বিশালাকৃতির একটি প্রাণীকে তাড়া করছিল কয়েক ডজন কুকুর, আর তাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি থার্মাল ড্রোন।
দেশটির একটি রাষ্ট্রীয় সংস্থার ভিডিওতে দেখা যায়, ড্রোন অপারেটর তাঁর ওয়াকিটকিতে শিকারিদের নির্দেশ দিচ্ছেন, ‘কুকুরগুলো ধরে ফেলেছে! মারো! মারো!’
পরে এক শিকারি দ্রুত সেখানে গিয়ে ১২৫ কেজি ওজনের শূকরটিকে বর্শার আঘাতে হত্যা করেন। এ কাজের জন্য ওই শিকারি ২ হাজার ৪০০ ইউয়ান পুরস্কার পান, বাংলাদেশি মুদ্রায় যা ৪০ হাজার টাকা।
সেই শিকারি ছিলেন চীনের স্বায়ত্তশাসিত নিংজিয়া হুই অঞ্চলের শিজি কাউন্টিতে নিযুক্ত ছয়টি ‘বাউন্টি হান্টিং’ দলের একজন সদস্য।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, বিগত দুই দশকে চীনে বুনো শূকরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যদিও একসময় অতিরিক্ত শিকারের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে এই প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ২০০০ সালে চীনের সরকার বুনো শূকরকে সুরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল।
সেই বুনো শূকরেরা এখন ১০ হাজার থেকে বেড়ে ২০ লাখে পৌঁছে গেছে। এর ফলে শূকরের আক্রমণ ও ফসল ধ্বংসের ঘটনা এখন আশঙ্কাজনক হারে বেড়েছে।
২০২৩ সালে শুধু শিজি কাউন্টিতেই শূকরের কারণে ক্ষতির পরিমাণ ছিল ২০ লাখ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় এই ক্ষতির পরিমাণ ৩ কোটি ৩৪ লাখ টাকার বেশি। কিন্তু শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, প্রাণহানির ঘটনাও ঘটেছে।
২০২৩ সালের ডিসেম্বরে, হুবেই প্রদেশে ৫১ বছর বয়সী এক গ্রামবাসী শূকরের আক্রমণে রক্তক্ষরণে মারা যান। তিন বছর আগে সিচুয়ান প্রদেশে একজন সরকারি কর্মকর্তাও একই রকমভাবে প্রাণ হারান।
শূকরের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাদেরকে এখন শহরাঞ্চলেও দেখা যেতে শুরু করেছে। গত অক্টোবরে নানজিং শহরের চার তারকা একটি হোটেলের লবিতে একটি শূকর ঢুকে পড়েছিল।
এই পরিস্থিতি সামাল দিতেই শূকর নিধনের পরিকল্পনা করেছে চীন সরকার। শুধু এই শরৎকালেই শিজি কাউন্টিতে সরকারিভাবে ৩০০ শূকর হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
শূকরের সংখ্যা নিয়ন্ত্রণে শিকার কার্যক্রমকে স্বাগত জানালেও কিছু মানুষ এই সিদ্ধান্তের সমালোচনাও করছে; বিশেষ করে প্রাণী সংরক্ষণ সংগঠনগুলো এই উদ্যোগকে ‘বর্বরতা’ হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, শিকার ছাড়া শূকরের সংখ্যা নিয়ন্ত্রণের আর কোনো উপায় নেই। তবে বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে বিতর্ক চলছে।
বুনো শূকর শিকারকে আরও কার্যকর করার জন্য বন্দুক ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন কিছু বিশেষজ্ঞ। এ ছাড়া বুনো শূকরের মাংস খাদ্য হিসেবে ব্যবহারের বিষয়ে আইন পরিবর্তনের প্রস্তাবও এসেছে।
চীনের বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, তারা পেশাদার শিকার কার্যক্রম সহজ করতে আগ্নেয়াস্ত্র ব্যবস্থাপনা সংশোধন করছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ মেয়াদে প্রকৃতির ভারসাম্য পুনঃস্থাপনই একমাত্র সমাধান। তাঁদের মতে, শূকরের প্রাকৃতিক শত্রুদের ফিরিয়ে এনে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এতে মানুষ ও প্রকৃতির মধ্যে সত্যিকারের সামঞ্জস্য স্থাপন করা সম্ভব হবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে