
নেপালজুড়ে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ বেড়ে যাওয়ায় রাজধানী কাঠমান্ডুর ভাইসেপতি এলাকা থেকে মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিতে শুরু করেছে সেনাবাহিনী। ওই এলাকায় মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাসভবনে একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।
দুর্নীতি বন্ধের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে গতকাল সোমবার তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয়। কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে গতকাল অন্তত ১৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে। বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। ভাইসেপতিতে মন্ত্রীদের বাসভবনেও তাঁরা আগুন ধরিয়ে দেন। ভাঙচুর চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনী।
দক্ষিণ এশিয়ার দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন সুরক্ষিত রাখার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে