
জাপানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ইওয়াতে উপকূলের কাছে সৃষ্ট কম্পনের জেরে ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ তিন মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, দেশটির বিভিন্ন টেলিভিশন সংবাদ কর্মসূচিতে উপস্থাপকেরা স্থানীয় বাসিন্দাদের নদী ও উপকূলীয় এলাকা থেকে দূরে সরে উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেতে জাপানি ভাষাভাষী নন, এমন নাগরিকদের জন্য ইংরেজিতে সতর্কবার্তা ভেসে ওঠে—‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back. ’
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ সোমবার বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়, যেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে থাকে।
ইওয়াতে প্রিফেকচারের মিয়াকো বন্দরে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ ইতিমধ্যে আঘাত হেনেছে এবং আরও ঢেউ আসার আশঙ্কা রয়েছে। হোক্কাইডোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে, যার মধ্যে টোকাচি বন্দর ও এরিমো শহর রয়েছে পাশাপাশি আওমোরি প্রিফেকচারের হাচিনোহে বন্দরে বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে সুনামি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
এনএইচকে জানিয়েছে, ইওয়াতে ও আওমোরির উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরেও সুনামি শনাক্ত করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে শিগগিরই উপকূলে ঢেউ আঘাত হানবে। ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরের একটি লাইভ ভিডিওতে দেখা গেছে, ছোট আকারের সুনামি ঢেউয়ের কারণে জাহাজগুলো দুলছে।
টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা এখনো ক্ষয়ক্ষতি এবং বাসিন্দাদের ওপর প্রভাব যাচাই করছি। খুব শিগগিরই বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে এবং আমরা দুর্যোগ মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নেব।’ কথা বলার সময় তাঁকে কিছুটা শ্বাসকষ্টগ্রস্ত মনে হচ্ছিল।
জাপানের মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্স একটি এসএইচ–৬০কে হেলিকপ্টার পাঠিয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য। টোকিও থেকে শিন-আওমোরি পর্যন্ত তোহোকু শিনকানসেন লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে, আকিতা শিনকানসেন লাইনেও চলাচল স্থগিত করা হয়েছে বলে অপারেটর জানিয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে