
কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ৭২ জন যাত্রী বহনকারী যাত্রীবাহী উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাজাখস্তানের ইমার্জেন্সিস মিনিস্ট্রি বা জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়।
আজারবাইজান এয়ারলাইনসের এই ফ্লাইট আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে কুয়াশার কারণে তা পথ পরিবর্তন করে। পশ্চিম কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনায় কিছু যাত্রী বেঁচে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কাজাখস্তানের ইমার্জেন্সিস মিনিস্ট্রি জানিয়েছে, দুর্ঘটনার স্থানে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে জরুরি সেবাবিষয়ক সংস্থাগুলো।
আজারবাইজান এয়ারলাইনসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে