
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অবস্থিত কুনার ইউনিভার্সিটিতে পাকিস্তানি বিমান ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় অন্তত সাতজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন বলে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন অধ্যাপক রয়েছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৩০ জনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হামলার ফলে ক্যাম্পাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। হামলার সময় ক্লাস নিচ্ছিলেন এমন এক অধ্যাপক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, বিশ্ববিদ্যালয় বা আবাসিক এলাকায় হামলার খবর ভুয়া ও ভিত্তিহীন।
এ ঘটনার কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলার অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। জাতিসংঘের তথ্যমতে, ওই হামলায় ২৬৯ জন নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক মাসগুলোয় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বেড়েছে, এতে শত শত মানুষ হতাহত হয়েছেন। এপ্রিলের শুরুতে চীনের মধ্যস্থতায় চীনের উরুমকিতে দুই দেশের মধ্যে আলোচনার পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে সর্বশেষ হামলার ঘটনায় সেই শান্তিপ্রক্রিয়া আবারও প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তান অতীতে দাবি করে এসেছে, তারা আফগানিস্তানের ভেতরে জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায়। তবে কুনারের এই হামলা নিয়ে দুই দেশের অবস্থান সম্পূর্ণ বিপরীত। এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে