
‘নিজ হাতে তিনটি ফুটফুটে শিশুকে একটি কবরে দাফন করেছি। অন্য আরেকটি কবরে আরও দুজন তরুণকে।’—বলতে বলতে গলা ধরে আসে আফগান নাগরিক নাসরাল্লাহ খানের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তা করতে দীর্ঘ ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে কুনারের দেওয়াগুল উপত্যকায় এসেছেন নাসরাল্লাহ।
রয়টার্সকে তিনি বলেন, ‘এখানে আসার পর প্রথম যে মানুষটির সঙ্গে আমার দেখা হয়েছে তিনি তার পরিবারের ১৮ জনকে হারিয়েছেন। কবলিত এলাকাগুলোর বেশির ভাগ বাড়িতেই কেবল দুই থেকে তিনজন বেঁচে গেছে, বাকি সবাই মারা গেছেন। এবারই প্রথম আমি এত মরদেহ একসঙ্গে দেখলাম। সবগুলো বাড়িই ধ্বংস হয়ে গেছে।’
নাসরাল্লাহ আবেগাপ্লুত হয়ে জানান, তিনি অগণিত শিশুর মরদেহ দেখেছেন, যেগুলো নকশিকাঁথা দিয়ে মোড়ানো। পাশেই পুরুষেরা কোদাল দিয়ে কবর খুঁড়ছিল। জানান, ওই মুহূর্তে তাঁর মনে হচ্ছিল এই দৃশ্যের চেয়ে নির্মম আর কিছু হতে পারে না। নাসরাল্লাহ জানান, তিনটি গ্রামে গিয়ে প্রায় ৪১টি মরদেহ দাফনে সহায়তা করেছেন তিনি। তবে, সবগুলো মরদেহকে ভালোভাবে দাফন সম্ভব হয়নি। কারণ, আফটার শকের ভয়ে তাড়াহুড়ো করতে হচ্ছিল তাদের।
গত রোববার, ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। সবশেষ পাওয়া খবর পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে তিন হাজারের বেশি। তালিবান সরকারের এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর।
এ ভূমিকম্পের দুদিনের মাথায় আরও একটি বড় ভূমিকম্প হয় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায়। কর্মকর্তারা জানিয়েছেন, কুনারের তিনটি গ্রাম পুরোপুরি ধসে গেছে, নিহত হয়েছে ছয় শতাধিক মানুষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাস্তাঘাট ভেঙে যাওয়া হেলিকপ্টারযোগে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত ৪০টি ফ্লাইটে প্রায় সাড়ে ৪০০ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা আরও প্রত্যন্ত এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে