ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজ নেপালের কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। তিনি বিশ্বব্যাপী ‘বিকিনি কিলার’ হিসেবে পরিচিত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাঁকে নিয়ে ‘দ্য সার্পেন্ট’ নামে নাটকও তৈরি করেছে। আজ এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কাঠমান্ডুতে দুই পর্যটককে হত্যার দায়ে ১৯ বছর নেপালের কারাগারে ছিলেন শোভরাজ। তাঁকে ১৫ দিনের মধ্যে ফ্রান্সে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
চার্লস শোভরাজ ১৯৭৫ সালে কাঠমান্ডুতে দুই পর্যটককে হত্যার দায়ে কারাদণ্ড ভোগ করছিলেন। নিহত দুই পর্যটক হলেন—যুক্তরাষ্ট্রের কোনি জো ব্রোনজিক ও তাঁর বন্ধু লরেন্ট ক্যারিরি। দুটি পৃথক বিচারে তাঁর যাবজ্জীবন সাজা হয়েছিল। তাঁর আইনজীবীরা একটি পিটিশন দাখিল করেছিলেন এবং বলেছিলেন, শোভরাজের বয়স ৭৮ এবং তিনি ভালো আচরণের জন্য মুক্তি পাওয়া যোগ্য। সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে নেপালের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার শোভরাজকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
নেপালের আইনে এমন বিধান রয়েছে যে, কোনো সাজাপ্রাপ্ত আসামি যদি ভালো আচরণ করেন এবং কারাদণ্ডের মেয়াদের ৭৫ শতাংশ পূর্ণ করে ফেলেন, তবে তাঁকে মুক্তির অনুমতি দেওয়া যেতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শোভরাজকে ক্রমাগত কারাগারে রাখা বন্দীর মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে আদালতের রায়ে বলা হয়েছে। এ ছাড়া তাঁর মুক্তির আরেকটি কারণ হিসেবে হৃদ্রোগের নিয়মিত চিকিৎসার কথা উল্লেখ করেছেন আদালত। শোভরাজের আইনজীবী বলেছেন, ‘বৃহস্পতিবারের মধ্যেই (আজ) তাঁকে মুক্তি দেওয়া হতে পারে।’
চার্লস শোভরাজ যেভাবে ‘বিকিনি কিলার’ হয়ে উঠেছিলেন
গত শতাব্দীর সত্তর ও আশির দশকের গোড়ার দিকে থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করেছিল। সেসব দেশে নারী পর্যটকেরা খুন হতে শুরু করলেন এবং নিহত বেশির ভাগ নারী পর্যটকই ছিলেন বিকিনি পরা। পরে অভিযোগ উঠল, এসব খুন করেছেন চার্লস শোভরাজ নামের এক ব্যক্তি। যেহেতু তাঁর অধিকাংশ খুনের শিকারের পরনেই থাকত বিকিনি, তাই তাঁর নাম হয়ে যায় ‘বিকিনি কিলার’। খুন করে সরীসৃপের মতো নিঃশব্দে পালিয়ে যেতেন শোভরাজ। তাই বিবিসি তাঁকে নিয়ে নির্মিত নাটকটির নাম দিয়েছিল ‘দ্য সারপেন্ট’। গত বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ পর্বে সিরিজটি প্রচার করেছিল বিবিসি।
শোভরাজের বয়স এখন ৭৮। তাঁর বাবা ছিলেন ভারতীয় এবং মা ভিয়েতনামের নাগরিক। শোভরাজের জন্ম ভিয়েতনামে হলেও তিনি ছিলেন ফ্রান্সের নাগরিক। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে পাতায়া সমুদ্র সৈকতে বিকিনি পরা ছয় নারীকে মাদক খাওয়ানোর পর হত্যার অভিযোগে শোভরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল থাই সরকার।
তবে সেসব অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার আগেই শোভরাজ ১৯৭৬ সালে ভারতে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে দিল্লিতে তিন পর্যটককে বিষ খাওয়ানোর অভিযোগ ছিল। সেই অভিযোগে তাঁকে তিহার কারাগারে পাঠানো হয়েছিল। ১৯৮৬ সালে তিনি তিহার কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। তবে কিছুদিন পরেই তাঁকে গোয়ার এক রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ভারতের কারাগারে ছিলেন।
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে শোভরাজ ফ্রান্সে ফিরে গিয়েছিলেন। কিন্তু ২০০৩ সালে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ক্যাসিনোতে গ্রেপ্তার হন এবং মার্কিন পর্যটক কোনি জো ব্রোনজিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। কোনি জো ব্রোনজিকের মরদেহ কাঠমাণ্ডুর একটি গম ক্ষেতে পাওয়া গিয়েছিল। তবে তাঁকে হত্যার কথা অস্বীকার করেছিলেন শোভরাজ। তাঁর আইনজীবী বলেছেন, ‘অভিযোগটি অনুমানের ভিত্তিতে করা হয়েছে।’
এর বেশ কয়েক বছর পর তিনি ব্রোনজিকের কানাডীয় বন্ধু লরেন্ট কেরিয়ারকে হত্যার জন্যও দোষী সাব্যস্ত হন। ২০০৩ সাল থেকে তিনি কাঠমাণ্ডুর কারাগারে বন্দী ছিলেন।
একাধিক ভাষায় পারদর্শী ছিলেন শোভরাজ। তিনি সুদর্শন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। একাধিক জাল পাসপোর্ট ছিল তাঁর। এসব বৈশিষ্ট্যই তিনি শিকারকে কবজায় আনতে ব্যবহার করতেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এশিয়ার অনেক দেশে তাঁকে নিয়ে বই লেখা হয়েছে এবং চলচ্চিত্র তৈরি করা হয়েছে। গত বছর বিবিসি ও নেটফ্লিক্স যৌথভাবে তাঁকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করেছে।
ভারত, নেপাল, থাইল্যান্ড, আফগানিস্তান, ইরান ও হংকংয়ে শোভরাজের বিরুদ্ধে অন্তত ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। অধিকাংশ সময়েই তিনি বিকিনি পরা পশ্চিমা নারী পর্যটকদের টার্গেট করতেন। তিনি এমনভাবে খুন করতেন, সেখানে খুনের কোনো আলামত থাকত না। তাঁর বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা থাইল্যান্ডে জারি হলেও, তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ভারতে। ১৯৭৬ সালে ভারতে গ্রেপ্তার হওয়ার পরে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ভারতের তিহার কারাগারে ছিলেন। পরে সেখান থেকে নেপাল যাওয়ার পরে আবার গ্রেপ্তার হন শোভরাজ। নেপালের কারাগারে ১৯ বছর কারাভোগ করার পর অবশেষে মুক্তি পাচ্ছেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স, ডয়চে ভেলে, ব্যাংকক পোস্ট

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে