
স্পেন সফরে গিয়ে খেলাধুলা ও শরীরচর্চায় বেশ মন দিয়েছেন মমতা ব্যানার্জি। স্প্যানিশ শহরে শাড়ি পরা অবস্থায় সঙ্গীদের নিয়ে তাঁর জগিং ইতিমধ্যেই ভাইরাল। সর্বশেষ ঘটনাটি হলো-ফুটবলের দেশে মমতার সঙ্গে দেখা গেছে এবার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলিকেও! তবে কোনো ক্রিকেট নয়, ফুটবলই এই দুজনই এক করেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের মাদ্রিদ শহরে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ ‘লা লিগা’র কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন বাংলার দুই আইকন। তরুণ প্রতিভার বিকাশে ভারতের পশ্চিমবঙ্গে একটি ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করতে লা লিগা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রুদ্ধদ্বার বৈঠকে দুই পক্ষের আলোচনায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। লা লিগা সভাপতি জ্যাভিয়ার টিবাসের সঙ্গে ওই বৈঠকে মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা।
চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, অবিসংবাদিত এই সমঝোতা স্মারক খেলোয়াড়ি মনোভাব, স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ফুটবলের উন্নয়ন ঘটনাতে চায়। লা লিগা পশ্চিমবঙ্গে একটি ফুটবল প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরি করবে।
জানা গেছে, চুক্তির আওতায় লা লিগার কোচেরা পশ্চিমবঙ্গের কোচ ও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের ফুটবল ক্লাবগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষজ্ঞও পাঠানো হবে।
লা লিগা সভাপতি জ্যাভিয়ার টিবাসকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠানেরও প্রস্তাব দেন মমতা ব্যানার্জি। টিবাসকে তিনি বলেন, ‘আমাদের অতিথি হয়ে বাংলার ফুটবল উন্মাদনাকে অনুভব করুন।’
জনপ্রিয় রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা ক্লাব দুটি মূলত লা লিগারই ফুটবল দল।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে