
নেপালে কয়েক দিনের সহিংস বিক্ষোভ ও তীব্র অস্থিরতার পর আবারও রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। তারা ঝাড়ু, ডাস্টবিন ও বস্তা হাতে নিয়ে ভাঙাচোরা ইট-পাথর সরাচ্ছে, দেয়ালে নতুন রং করছে এবং লুটপাট করা সামগ্রী ফেরত দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তারা ভাঙা টাইলস মেরামত করছে এবং সরকারি ভবনের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করছে।
এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেপালের জেনারেশন জেডের তরুণেরা। তাঁদের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে নেপাল সরকার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের চেষ্টা করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে দুর্নীতি ও বেকারত্ব ঘিরে জমে থাকা অসন্তোষও বিস্ফোরিত হয় এই ইস্যুতে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নেপালের সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দী, তিনজন পুলিশ এবং আরও ১৮ জন সাধারণ মানুষ।
বিক্ষোভের সময় কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনারা টিয়ার গ্যাস, গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে। তবে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে তাঁরা অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান, লুট করেন এবং সরকারি ও ব্যক্তিগত ভবনে অগ্নিসংযোগ করেন। জ্বালিয়ে দেওয়া হয় নেপাল সরকারের প্রধান কার্যালয় সিংহ দরবার। এ ছাড়া বিমানবন্দর ও একটি টিভি চ্যানেলের ভবনেও হামলার ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অলি ও তাঁর মন্ত্রিসভার চার সদস্য পদত্যাগ করেন। সেনারা রাজধানীর নিয়ন্ত্রণ নেয় এবং দেশজুড়ে কারফিউ জারি করে। পরদিন অল্প সময়ের জন্য কারফিউ শিথিল করে মানুষকে খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ দেওয়া হয়।
বিক্ষোভের পর পরিচ্ছন্নতা অভিযানে নেমে তরুণেরা জানান, তাঁদের লক্ষ্য শুধু আন্দোলন নয়, বরং দেশকে নতুন করে গড়ে তোলা। আয়োজকদের ভাষ্য—এটি নাগরিক দায়িত্ববোধ প্রদর্শনের এক অংশ।
অলি পদত্যাগ করার পর নেপালে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনে প্রেসিডেন্ট, সেনাবাহিনী ও আন্দোলনকারী নেতাদের মধ্যে আলোচনা চলছে। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার বিষয়ে তরুণ আন্দোলনকারীদের মধ্যে জোর সমর্থন রয়েছে।
এদিকে নিহত ব্যক্তিদের স্বজনেরা কাঠমান্ডুর একটি হাসপাতালের সামনে মোমবাতি প্রজ্বলন করে রাষ্ট্রীয় মর্যাদা ও বিচার দাবি করেন। কেউ কেউ এখনো প্রিয়জনের লাশ খুঁজে ফিরছেন। এক ভুক্তভোগীর স্বজন বলেন, ‘আমাদের পরিবারকে হত্যা করা হয়েছে, অথচ কেউ খোঁজ নেয়নি। এখন ন্যায়ের জন্য আমাদের লড়তে হবে।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে