ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দেশটির এ ঘোষণা এল।
আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। এমনকি হামাস কর্তৃক ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বন্দী করার ঘটনাকেও তাঁরা নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের মুক্ত করার আহ্বান জানায়।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর্মেনিয়া আগ্রহী।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে। এদিকে আর্মেনিয়ার সমর্থনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস।
এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে