বিতর্কিত তাইওয়ান প্রণালিতে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। দেশটির ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) একটি যুদ্ধজাহাজ গতকাল বুধবার তাইওয়ান প্রণালি অতিক্রম করে। বিষয়টি চীনের সঙ্গে জাপানের সম্পর্ক আরও শীতল করে দিতে পারে। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এমএসডিএফের ডেস্ট্রয়ার সাজানামি গতকাল বুধবার তাইওয়ান প্রণালি হয়ে যাত্রা করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজগুলোও দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্য এই পথ দিয়ে গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায়।
জাপানের দুটি দ্বীপের কাছে চীন বিমানবাহী রণতরি পাঠানোর পরপরই জাপান তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাল। জাপানি সংবাদপত্র ইয়োমিউরি শিমবুন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। সে জন্যই এই প্রথমবার তাইওয়ান প্রণালিতে একটি যুদ্ধজাহাজ পাঠাল জাপান।
গত সপ্তাহে প্রথমবারের মতো চীনের বিমানবাহী রণতরি তাইওয়ানের কাছে জাপানের দুইটি দ্বীপের পাশে চলে যায়। এই রণতরির সঙ্গে দুটি ডেস্ট্রয়ারও ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রকে উদ্ধৃত করে জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালি হয়ে যাওয়ার নির্দেশ দেন। কারণ, তাঁর মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি।
চীন বারবার দাবি করেছে, তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের নেতা সি চিন পিং বারবার তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূতকরণের কথা বলছেন। বেইজিং মনে করে, তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে, এই প্রণালির পানির ওপরও তাদের অধিকার রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মনে করে, তাইওয়ান প্রণালিতে টহল দেওয়াটা সাধারণ ঘটনা। এই জলপথ ব্যবহারের স্বাধীনতা সব দেশের আছে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে