
রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বেশ কয়েকটি শহরে দিনের বেলা জনসমাগম ও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এরপর সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে নেপালি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের সমাবেশ, মিছিল বা অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ থাকবে। এ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে কারফিউ। এ সময় কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হতে পারবেন না।’
তবে সেনাবাহিনী স্পষ্ট করেছে, জরুরি প্রয়োজনে সীমিত চলাচলের সুযোগ রাখা হবে। সকাল ৬টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে মানুষ প্রয়োজনীয় কাজে বের হতে পারবেন।
সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এরই জেরে গত কয়েক দিন ধরেই দেশজুড়ে বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার যা রূপ নেয় বড় আন্দোলনে। ওই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনেই নিহত হয় ১৯ জন।
১৯ বিক্ষোভকারীর মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। প্রাণহানির জন্য নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী। পরদিন মঙ্গলবার পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের ভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। দেশজুড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। লুটতরাজ-ভাঙচুর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার পিটুনিতে মৃত্যু হয় তিন পুলিশ সদস্যের।
পরিস্থিতি বেগতিক দেখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি ওলি। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় গত মঙ্গলবার নেপালের দায়িত্ব নেয় সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—সহিংস পথ পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।
পাশাপাশি, আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে সেনাবাহিনী। এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর তারা। প্রয়োজন হলে কঠোর হতে তারা দ্বিধা করবে না বলেও জানানো হয়।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৬ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে