গত মাসেই জাপানের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠেছিল ক্যারোলিনা শিনোর। বাবা ভিনদেশি হওয়া সত্ত্বেও তাঁর এই খেতাব অর্জন নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার এক মাস যেতে না যেতেই সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দিলেন শিনো। কারণ একজন বিবাহিত পুরুষের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে গেছে।
ইউক্রেনে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী ক্যারোলিনা শিনো একজন বিবাহিত চিকিৎসক ও ইনফ্লুয়েন্সারের সঙ্গে প্রেম করছেন বলে সম্প্রতি খবর প্রকাশ করেছে জাপানি সাপ্তাহিক ট্যাবলয়েড দ্য শুকান বুঁশুন। এই খবরটি প্রকাশিত হওয়ার পর মিস জাপান অ্যাসোসিয়েশন তাৎক্ষণিকভাবে ক্যারোলিনা শিনোর পাশে দাঁড়ায় এবং দাবি করে, শিনো জানতেন না তাঁর প্রেমিক বিবাহিত।
এদিকে গতকাল সোমবার মিস জাপান অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, ক্যারোলিনা শিনো স্বীকার করেছেন, না জেনে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর দাবিটি সত্য নয়। বিবাহিত জানার পরও তিনি ওই চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পরে তিনি সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন।
এ বিষয়ে ক্যারোলিনা শিনো বলেন, ‘নানা ধরনের ঝামেলা পাকানো এবং যারা আমাকে সমর্থন করেছিলেন তাদের সঙ্গে প্রতারণা করার জন্য আমি সত্যিই দুঃখিত।’
শিনো জানান, শুরুতে তিনি ভয় এবং আতঙ্কগ্রস্ত হয়ে মিথ্যা বলেছিলেন।
আজ মঙ্গলবার এ বিষয়ে দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার পর আবারও পুরোনো বিতর্কটি সামনে চলে আসে। মিস জাপান খেতাব অর্জনের পর অনেকেই শিনোর বিরোধিতা করেছিলেন এই বলে যে, ইউরোপীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি জাপানি সৌন্দর্যের মানদণ্ডগুলোর প্রতিনিধিত্ব করেন না।
ক্যারোলিনা শিনোর বাবা ছিলেন ইউক্রেনের এবং মা জাপানি। জন্মের পর পাঁচ বছর বয়সে তিনি মায়ের সঙ্গে ইউক্রেন থেকে জাপানে চলে এসেছিলেন। পরে তিনি নিজের নামের সঙ্গে জাপানি সৎ বাবার নামের শেষাংশ যোগ করে ২০২২ সালে জাপানি নাগরিকত্ব অর্জন করেন। গত মাসে মিস জাপানের খেতাব অর্জনের পর তিনি বলেছিলেন, ‘আমি অনেকবার জাপানি হতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছি। কিন্তু আমি আজ জাপানি হিসাবে স্বীকৃত হওয়ায় কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
রাজধানী টোকিওতে দেওয়া সেই ভাষণে শিনো দাবি করেছিলেন, তিনি ‘মন ও ভাষায়’ পুরোপুরি জাপানি। তিনি এমন একটি সমাজ গড়তে চান যেখানে মানুষকে তার চেহারা দিয়ে বিচার করা হয় না।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে