শিল্প হলো ব্যক্তিগত বিষয়। শিল্পী যখন তাঁর কাজ সবার সঙ্গে ভাগ করে নিতে চান, তখন দর্শক–শ্রোতারা সেই শিল্পের মর্মার্থ বুঝতে পারবেন বা এটি পছন্দ করবেন এমন কোনো নিশ্চয়তা নেই।
অনেকটা এমন ঘটনা ঘটল আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামতজিরার একটি চিত্রকর্মের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টের প্রতিকৃতি এঁকেছেন তিনি।
রাইনহার্ট এতটাই খেপেছেন যে, ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়াকে (এনজিএ) নিজের প্রতিকৃতিটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তবে রাইনহার্ট তাঁর প্রতিকৃতি কেন সরাতে বলেছেন সেটি স্পষ্ট নয়। এটি নামতজিরার ২১টি স্বতন্ত্র কাজের মধ্যে একটি। তাঁর এই একক প্রদর্শনীর নাম দিয়েছেন ‘অস্ট্রেলিয়া ইন কালার’।
গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গ্যালারিতে এই প্রদর্শনী চলছে।
প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, আমেরিকান সংগীতশিল্পী জিমি হেন্ডরিক্স, অস্ট্রেলিয়ান আদিবাসী অধিকার কর্মী ভিনসেন্ট লিঙ্গিয়ারি এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খনি ব্যবসায়ী রাইনহার্ট ওই শিল্পীর পেইন্টিংটি অপসারণের অনুরোধ করতে এনজিএর পরিচালক এবং চেয়ারপারসনের কাছে গিয়েছিলেন। তবে ছবি সরিয়ে নেওয়ার দাবির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।
এনজিএ গতকাল বৃহস্পতিবার সিএনএনকে বলেছে, তারা তাদের ‘সংগ্রহ এবং প্রদর্শনী’ নিয়ে জনসাধারণের আলোচনাকে স্বাগত জানায়।
নামতজিরা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘ধনী, ক্ষমতাবান বা উল্লেখযোগ্য ব্যক্তিদের আঁকেন—যারা এই দেশে এবং ব্যক্তিগতভাবে তাঁর ওপর প্রভাব ফেলেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটি ভালো হোক বা খারাপ হোক।
তিনি বলেন, ‘আমি বিশ্বকে যেমন দেখি তেমনই আমি আঁকছি। মানুষকে আমার চিত্রগুলো পছন্দ করার দরকার নেই। তবে আমি আশা করি, তাঁরা দেখবেন এবং ভাববেন—কেন এই আদিবাসী লোক এই ক্ষমতাধর ব্যক্তিদের এঁকেছে? সে কী বলতে চাইছে?’
রাইনহার্ট হ্যানকক প্রসপেক্টিংয়ের নির্বাহী চেয়ারম্যান। তাঁর মালিকানাধীন খনি কোম্পানি রয়েছে। বাবা ল্যাং হ্যানককের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এটি তিনি পেয়েছেন।
ফোর্বসের প্রতিবেদন অনুসারে, রাইনহার্টের সম্পদের আনুমানিক নিট মূল্য ৩০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি প্রকাশিত ফোর্বসের তালিকায় অস্ট্রেলিয়ার ৫০ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে