দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টা ১২ মিনিটে ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় দেশটির রাজধানী ম্যানিলার বাড়িঘর ভূমিকম্পে কেঁপে ওঠে। রাতের বেলায় ভূমিকম্পের কারণে মানুষ ঘুম থেকে আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূখণ্ডের অন্তত ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির অক্সিডেন্টাল মিনদোরো প্রদেশে।
ফিলিপাইনের ক্যাভিতে প্রদেশের তাগাইতাই শহরের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা জোস ক্লাইড ইয়াইয়ং বলছেন, 'ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’
অক্সিডেন্টাল মিনদোরো দ্বীপের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা লিওনার্দো ত্রিস্তান বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমার স্ত্রী ভূমিকম্প হয়েছে বলে ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।'
প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন।

নিজের আন্দোলনের পথ সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার দাবি করলেও, এবার নিজেই সহিংসতার শিকার হলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আজ সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে টানা চড়-থাপ্পড় ও মারধর করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
১ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩ ঘণ্টা আগে