
নিষিদ্ধ স্থানে ধূমপানের অভিযোগে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকাফ্লাই আহমদ।
আরব নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের ধুমপানের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তিনি মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের একটি রেস্তোরাঁর পাশে সিগারেট খাচ্ছেন।
২০১৯ সালে মালয়েশিয়ায় সব ধরনের রেস্তোরাঁ ও খাওয়ার স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। চলতি বছর আরও কঠোরভাবে এই আইন প্রয়োগ করা হয়।
এই ঘটনার পর পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন। তিনি জরিমানা দিতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জরিমানা দেব। আশা করি, ভবিষ্যতে এটি আর কখনো হবে না।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘আপনি মন্ত্রী হন বা ভিভিআইপি, ভুল সব সময় ভুল। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
আরেকজন বলেন, ‘আইন প্রণেতা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, যারা আইন আইন লঙ্ঘন করবেন তাদের জনসাধারণের চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত।’
মালয়েশিয়ার আইন অনুযায়ী, নিষিদ্ধ স্থানে ধূমপানের অপরাধে সর্বোচ্চ ৫ হাজার রিঙ্গিত জরিমানা হতে পারে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে