সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’
চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু।
গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে