মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘মিয়ানমারকে অবশ্যই গণতন্ত্রে ফিরতে হবে। এটিই দেশটিকে ঘিরে থাকা দুঃস্বপ্ন থেকে বাঁচার একমাত্র পথ।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। এ পর্যন্ত হাজার হাজার লোক নিহত হয়েছে। মিয়ানমারের এই সংকট আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রাধান্য পেয়েছে।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি দেশটির জনগণের জন্য অন্তহীন দুঃস্বপ্ন বয়ে এনেছে এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শোনার, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার এবং অবিলম্বে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। এটিই স্থিতিশীলতা ও শান্তির একমাত্র উপায়।’
আসিয়ান নেতাদের সঙ্গে দেখা করার পর গুতেরেস বলেছেন, জান্তা সরকারের সঙ্গে শান্তি পরিকল্পনা হওয়া জরুরি ছিল। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কার্যকরভাবে বল প্রয়োগ করা হয়নি।
মিয়ানমারের বিশৃঙ্খল পরিস্থিতির অবসানের লক্ষ্যে গত বছরের এপ্রিলে জান্তা সরকারকে পাঁচ দফা ঐকমত্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মিয়ানমারের জেনারেলরা তা প্রত্যাখ্যান করেছেন।

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৩৭ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
১ ঘণ্টা আগে