তাইওয়ানের বিগত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে আজ বুধবার। দক্ষিণ চীন সাগরে অবস্থিতি এই দ্বীপদেশ ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা নামিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তাইওয়ানের পূর্ব উপকূলের কাছের হুয়ালিয়েন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে জাপান ও ফিলিপাইন থেকেও।
স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থলে নিকটবর্তী অঞ্চল হুয়ালিয়েনের জনবহুল পূর্ব কাউন্টিতে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনের নিচে কিছু লোক আটকা পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যু বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওয়াকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট সুনামি তরঙ্গ আছড়ে পড়েছে। অবশ্য দেশটির দাবি, রিখটার স্কেলে তাইওয়ানে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭। অন্যদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় বাসিন্দাদের জন্য একটি সতর্কতা জারি করেছে।
তাইপেইয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু সাংবাদিকদের বলেন, ‘আজ বুধবার সকালে তাইওয়ানের পূর্ব দিকে যে ভূমিকম্পটি আঘাত হানে, তা ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’ এ সময় তিনি দ্বীপদেশটিতে সংঘটিত ১৯৯৯ সালের একটি ভূমিকম্পের কথা উল্লেখ করেন।
উ চিয়েন-ফু আরও বলেন, ‘ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ও বেশ অগভীরে উৎপন্ন হয়েছে। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপপুঞ্জগুলোতেও অনুভূত হয়েছে...১৯৯৯ সালের ভূমিকম্পের পর এটি বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ উল্লেখ্য, সে বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ জন মারা গিয়েছিল।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৫ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে