
যে বয়সে সাধারণত মানুষ পৃথিবীতেই থাকে না, সেই বয়সেই পর্বতের চূড়ায় গিয়ে হাজির হলেন এক জাপানি। বুধবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১০২ বছর বয়সে মাউন্ট ফুজির চূড়া জয় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন কোকিচি আকুজাওয়া। ১৯২৩ সালে জন্ম নেওয়া এই পর্বতারোহী গত ৫ আগস্ট জাপানের সর্বোচ্চ শৃঙ্গ ৩ হাজার ৭৭৬ মিটার (১২ হাজার ৩৮৯ ফুট) উচ্চতার ফুজির চূড়ায় পৌঁছান।
আকুজাওয়া নিয়মিত পাহাড়ে চড়ার অনুশীলন করতেন। প্রায় প্রতি সপ্তাহেই কাছাকাছি পর্বতগুলোতে তিনি তাঁর অনুশীলন চালিয়ে যেতেন। তবে এবারের অভিযানে নামার আগে তাঁকে নানা শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাহাড়ে পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন। এরপর শিঙ্গলস রোগ ও হৃদ্যন্ত্রের জটিলতায় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এসবের পরও নিজের ইচ্ছাশক্তিকে ভর করে অভিযানে নামেন তিনি।
গত ৩ আগস্ট সকালে ইয়োশিদা ট্রেইল দিয়ে চড়াই শুরু করেন আকুজাওয়া। এই পথটি তুলনামূলক সহজ হলেও একজন সাধারণ আরোহীর প্রায় ছয় ঘণ্টা লাগে শীর্ষে পৌঁছাতে। তবে বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এই অভিযান সম্পন্ন করতে আকুজাওয়ার তিন দিন লেগেছে। পথে দুদিন তিনি পর্বতের আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন।
শীর্ষে ওঠার পথে শীতল আবহাওয়া, অক্সিজেনের ঘাটতি ও ক্লান্তি—এসবের ভোগান্তি পোহাতে হয়েছে আকুজাওয়াকে। তৃতীয় দিনে প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাঁর ৭০ বছর বয়সী মেয়ে মটোয়ে পাশে থেকে সাহস জোগান। অবশেষে গত ৫ আগস্ট সকাল ১১টায় তিনি সফলভাবে শীর্ষে ওঠেন।
চূড়ায় পৌঁছানোর পর আকুজাওয়া বলেন, ‘এবারের যাত্রা ছিল অনেক কঠিন। আগের অভিজ্ঞতার চেয়ে একেবারেই আলাদা। তবে আমি বিস্মিত যে শেষ পর্যন্ত পারলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘আর চড়তে চাই না। তবে হয়তো আগামী বছর মত বদলাতে পারে।’
এর আগে ১৯৯৪ সালে ইচিজিরো আরায়া ১০০ বছর বয়সে ফুজি জয় করে রেকর্ড গড়েছিলেন। এবার আকুজাওয়া ১০২ বছর ৫১ দিনে নতুন মাইলফলক স্থাপন করলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আকুজাওয়া দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ পর্বতারোহী। ২০২২ সালে ৯৯ তম জন্মদিনে তিনি টোকিওর কাছে ৪ হাজার ১৭৭ ফুট উচ্চতার নাবেওয়ারিয়ামা পর্বত জয় করেছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে