গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বার্তা সংস্থাটি বলছে, এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন।
ইউরোপীয় আদমশুমারি ব্যুরো জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে আশ্রয় নেওয়ার আগ্রহ গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।
গত বৃহস্পতিবার ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।
গত বৃহস্পতিবার প্রকাশিত ইউরোপীয় আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে