ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সঙ্গে নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ আটজন। প্রেসিডেন্টের মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। আগামী ২৮ জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিভাবক পরিষদ গতকাল সোমবার এক জরুরি বৈঠকে বসে। ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই পরিষদ বৈঠক শেষে আগামী ২৮ জুন ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা নির্বাচনে প্রার্থী হতে চান, আগামী ৩০ মে’র মধ্যে তাঁদের মনোনয়ন জমা দিতে হবে। এরপর নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার।
এর আগে গতকাল সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার আগে গত রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে