ভারতের অন্ধ্র প্রদেশ থেকে জব্দ হওয়া দুই লাখ কেজি গাঁজা পুড়িয়েছে স্থানীয় পুলিশ। এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে উপকূলীয় এলাকা থেকে এই গাঁজাগুলো জব্দ করা হয়।
অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং বলেন, ওডিশার ২৩ জেলা ও বিশাখাপত্তনমের উপজেলায় মাওবাদীরা গাঁজা চাষে উৎসাহিত করে। বিশেষ অভিযানে পুলিশ ৩১৩টি গ্রাম ও ১১টি উপজেলার গাঁজা ধ্বংস করেছে। অন্ধ্র-ওডিশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ এবং মাদকের অবৈধ পরিবহনে জড়িত রয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশের তথ্য অনুযায়ী, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে ১ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ৫৭৭টি মামলা করা হয়েছে। গাঁজা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ৩১৪টি যান জব্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে