
আফগানিস্তানে মেয়েদের জন্য তায়কোয়ান্দো জিম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী এক নারী ক্রীড়াবিদকে ১৩ দিন কারাভোগের পর মুক্তি দিয়েছে তালেবান। তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম খাদিজা আহমাদজাদা। তিনি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কাছে বসবাস করতেন এবং মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করছিলেন।
তালেবানের ‘সততা’ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নারীদের জন্য ক্রীড়া জিম সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পরপরই আফগানিস্তানে নারীদের জন্য সব ধরনের ক্রীড়া ক্লাব বন্ধ করে দেওয়া হয়। তখন বলা হয়েছিল, তালেবানের ইসলামি আইনের কঠোর ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন একটি ‘নিরাপদ পরিবেশ’ তৈরি হলে ক্লাবগুলো আবার খোলা হবে। তবে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো ক্রীড়া ক্লাব পুনরায় চালু হয়নি এবং নারীরা এখনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারছেন না।
তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, খাদিজা আহমাদজাদাকে ‘যথাযথ হিজাব না পরা’, জিমে গান বাজানো এবং নারী-পুরুষের মেলামেশার সুযোগ দেওয়ার অভিযোগে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ‘সততা’ মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, খাদিজাকে এর আগে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তাঁর মামলাটি সুপ্রিম কোর্টে পাঠানো হলে আদালত তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন। তবে মুক্তির পর তিনি বর্তমানে কোথায় আছেন, তা স্পষ্ট নয়।
খাদিজা আহমাদজাদার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেটেরও নজর কাড়ে। তিনি সামাজিক মাধ্যমে তাঁর অবিলম্বে মুক্তির আহ্বান জানান।
এ সময় বেনেট উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে নারী সাংবাদিক নাজিরা রশিদির আটকের ঘটনাও তুলে ধরেন, যিনি গত ডিসেম্বরের শেষ দিকে আটক হন। স্থানীয় গণমাধ্যমের বরাতে তালেবান মুখপাত্ররা দাবি করেছেন, নাজিরা রশিদির আটক তাঁর সাংবাদিকতার কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
২০২১ সাল থেকে তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কাজ ও সামাজিক জীবনে অংশগ্রহণের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে পোশাকবিধি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং খেলাধুলা নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে