Ajker Patrika

রাস্তায় পানের পিক, ভারতীয় পর্যটককে পরিষ্কারে বাধ্য করলেন নেপালি নাগরিক

আজকের পত্রিকা ডেস্ক­
রাস্তায় পানের পিক, ভারতীয় পর্যটককে পরিষ্কারে বাধ্য করলেন নেপালি নাগরিক
নেপালে পানের পিক ফেলায় ভারতীয় পর্যটককে পরিষ্কারে বাধ্য করেছেন এক নেপালি নাগরিক। ছবি: সংগৃহীত

নেপালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। এক স্থানীয় ব্যক্তি একদল ভারতীয় পর্যটকের মুখোমুখি হন। কারণ তারা চলন্ত গাড়ি থেকে প্রকাশ্য দিবালোকে সড়কে পানের পিক ফেলছিলেন। এক নেপালি দেখতে পান—ভারতীয় পর্যটকেরা একটি চলন্ত গাড়ি থেকে পানের পিক ফেলে রাস্তা নোংরা করছেন।

এরপর, ওই নেপালি ব্যক্তি গাড়িটি থামিয়ে পর্যটকদের কঠোরভাবে ভর্ৎসনা করেন। তিনি বলেন, ‘এটা ভারত না ভাই...এটা নেপাল...দ্রুত পানি ঢালুন।’ তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, নিজ দেশের পরিচ্ছন্নতা রক্ষায় তিনি কোনো ছাড় দিতে রাজি নন।

ভারতীয় পর্যটকেরা এই অবস্থায় বিব্রত হয়ে পড়েন। তারা বারবার ক্ষমা চান এবং পরে তাদের রাস্তার পানের পিকে সৃষ্ট দাগ পরিষ্কারে বাধ্য করা হয়। তারা পানি ঢেলে সেই ময়লা পরিষ্কার করেন। ভিডিও ধারণকারী ব্যক্তি এ সময় মন্তব্য করেন—ভারতের মতো ‘বড় দেশ’ থেকে এসে অন্য দেশে নোংরা করার বিষয়টি এক ধরনের বিদ্রূপ।

স্থানীয় ব্যক্তি আরও বলেন, ‘আপনারা ভারত থেকে এসেছেন...এত বড় দেশ থেকে এসে এখানে নোংরা করে দিলেন।’ তিনি আবারও তাদের সতর্ক করেন, শুধু ‘সরি’ বললেই হবে না—ঠিকভাবে জায়গাটি পরিষ্কার করতে হবে।

ভিডিওটি ইতিমধ্যে কোটি ভিউ অর্জন করেছে। এর পর সামাজিক মাধ্যমে জনসম্মুখে আচরণ নিয়ে বড় ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী, এমনকি ভারতীয় অনেকেও ঘটনাস্থলেই পর্যটকদের জবাবদিহির আওতায় আনার জন্য ওই নেপালি ব্যক্তির প্রশংসা করেছেন। তাদের মতে, এমন আচরণ উপেক্ষা না করে সরাসরি প্রতিবাদ করা জরুরি।

অন্যদিকে, কিছু ব্যবহারকারী মনে করেন, নেপালি ব্যক্তির প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল। তারা সতর্ক করে বলেন, এভাবে পুরো জাতিকে সাধারণীকরণ করা উচিত নয়। এক ব্যবহারকারী লেখেন, ‘নেপালের মানুষ যখন আমাদের দেশে আসে, এখানে কাজ করে, থাকে—আমরা তো আপনাদের বা আপনাদের দেশকে অসম্মান করি না। হ্যাঁ, তারা ভুল করেছে, কিন্তু তারা তো ক্ষমা চাইছে। তারপরও আপনি যেভাবে পুরো দেশকে দোষ দিচ্ছেন, তা ইচ্ছাকৃত মনে হচ্ছে। এতে ঘৃণার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। মন্তব্য বিভাগেও অনেকে সেটাকে সমর্থন করছে। এটা দুঃখজনক—আপনারা নিজেদের দেশে অতিথিদের সঙ্গে এমন আচরণ করছেন। যদি তারা তর্ক করত, তাহলে বুঝতাম। কিন্তু তারা তো স্পষ্টই ‘সরি’ বলছে।’

আরেকজন লেখেন, ‘এটা দেশের প্রতি ভালোবাসা—তাই ইতিবাচকভাবে দেখুন।’ তৃতীয় একজন মন্তব্য করেন, ‘সে দ্রুত ক্ষমা চাওয়া শুরু করেছে। খুব ভালো।’ চতুর্থ একজন বলেন, ‘যদি সরকার পান, তামাক, গুটখা ও মদ নিষিদ্ধ করে, তাহলে ভারতে সাধারণ মানুষের আচরণে ৯৫ শতাংশ পর্যন্ত উন্নতি দেখা যেতে পারে।’

এই ঘটনাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে—কিছু ভ্রমণকারীর নাগরিক সচেতনতার অভাব এবং এমন অভ্যাস বিশ্বজুড়ে কী ধরনের ‘লজ্জার’ কারণ হয়ে দাঁড়ায়।

তথ্যসূত্র: এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত