
৪১ বছর বয়সী জি সেউং-রিয়েল নিজের ফ্যাশন সচেতনতা নিয়ে বেশ গর্ববোধ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করেন; যেখানে সবাই জানে, যত বেশি লাইক, তত বেশি কুল বা স্মার্ট আপনি।
তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সেউং-রিয়েলের বয়সী পুরুষদের নিয়ে তৈরি করা ব্যঙ্গচিত্রে সয়লাব সোশ্যাল মিডিয়া; যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো হয়েছে। এসব ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, একজন মাঝবয়সী ব্যক্তি স্ট্রিট-ওয়্যার (আধুনিক তরুণদের পোশাক) পরে হাতে একটি আইফোন নিয়ে দাঁড়িয়ে আছেন। তরুণেরা তাঁদের ডাকছে ‘ইয়ং ফর্টিজ’ বলে।
এই ট্রলের কারণে সেউং-রিয়েলের প্রিয় নাইকি এয়ার জর্ডান জুতো এবং স্টুসি টি-শার্টগুলো এখন হাসাহাসির বস্তুতে পরিণত হয়েছে; যা তাঁকে বেশ ক্ষুব্ধ করেছে।
বিবিসিকে সেউং-রিয়েল বলেন, ‘আমি শুধু সেই জিনিসগুলোই কিনছি এবং পরছি, যা আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। এখন সেগুলো কেনার সামর্থ্য হয়েছে। এর জন্য আমাকে আক্রমণ করার কী আছে?’
বিবিসি বলছে, নব্বইয়ের দশকে যাঁরা রুচির পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন, গত সেপ্টেম্বরে আইফোন ১৭ বাজারে আসার পর সেই ৪০ বছর বয়সীদের প্রতি জনমত বদলে যায়। যে আইফোন একসময় শুধু তরুণদের ফ্যাশন ছিল, এখন তা ‘ইয়ং ফর্টিজ’দের একটি বেমানান বা সস্তা স্টাইল হিসেবে পরিচিতি পাচ্ছে।
জেন-জি সদস্য জং জু-ইউনের মতে, ‘এরা হচ্ছে সেই মানুষ, যারা তরুণ সাজার জন্য মরিয়া চেষ্টা করে এবং সময় যে পেরিয়ে গেছে, তা মেনে নিতে অস্বীকার করে।’
পরিসংখ্যানও এই পরিবর্তনের আভাস দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার অধিকাংশ তরুণ এখনো স্যামসাং গ্যালাক্সির চেয়ে আইফোন বেশি পছন্দ করলেও গ্যালাপের গবেষণা অনুযায়ী, গত এক বছরে জেন-জি গ্রাহকদের মধ্যে অ্যাপলের বাজার হিস্যা ৪ শতাংশ কমেছে আর ৪০ বছর বয়সীদের মধ্যে বেড়েছে ১২ শতাংশ।
কোরিয়া ইউনিভার্সিটির সেজং ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের অধ্যাপক লি জে-ইন বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে এই দ্বন্দ্ব আরও বেড়েছে। কারণ, সেখানে একই জায়গায় একাধিক প্রজন্মের মানুষের সংমিশ্রণ ঘটছে। আগে একেক প্রজন্মের মানুষ আলাদা আলাদা সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকত। সেই পুরোনো ধারা এখন অনেকটাই বিলুপ্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে