
নিউজিল্যান্ডে চার বছর আগে তিন সন্তানসহ নিখোঁজ হওয়া এক বাবাকে নতুন করে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনা দেশটির অন্যতম আলোচিত এ কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, টম ফিলিপস নামের ওই ব্যক্তি ২০২১ সালের ডিসেম্বরে তাঁর তিন সন্তান—জায়দা (বর্তমানে ১২), ম্যাভেরিক (১০) ও অ্যাম্বারকে (৯) নিয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তিনি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলের অরণ্যে সন্তানদের নিয়ে বুনো জীবন যাপন করছেন। তবে এর আগে স্ত্রীর সঙ্গে আইনি লড়াইয়ে তিনি সন্তানদের নিজের কাছে রাখার বৈধতা হারিয়েছিলেন।
সম্প্রতি পুলিশ পিওপিও নামে একটি গ্রামীণ বাজারের এক দোকান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। এ ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে দুই মুখোশধারী ব্যক্তি একটি কোয়াড বাইকে (চার চাকার বিশেষ বাইক) চড়ে দোকানটির বাইরে পণ্য বোঝাই করছে। পুলিশ বলছে, এটি নিঃসন্দেহে টম ফিলিপস এবং সঙ্গে থাকা অন্যজন তাঁর সন্তানদের একজন হতে পারে। ওই দোকানে গত বছরও ডাকাতির চেষ্টা হয়েছিল।
ধারণা করা হচ্ছে, এবার ফিলিপস একটি করাত ব্যবহার করে দোকানের ভেতরে প্রবেশ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছেন।
টম ফিলিপসের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সশস্ত্র ব্যাংক ডাকাতি, ডাকাতির চেষ্টায় সহিংসতা, অবৈধ অস্ত্র রাখাসহ নানা অপরাধে অভিযুক্ত তিনি। ২০২৩ সালের মে মাসে মুখোশধারী দুই ডাকাত মোটরবাইকে চড়ে নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল—সে ঘটনার সঙ্গেও ফিলিপসকে অভিযুক্ত করা হয়েছে।
গত বছর পুলিশ তাঁর সন্ধানে ৮০ হাজার নিউজিল্যান্ড ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, ফিলিপস বনের ভেতরে টিকে থাকার দক্ষতা কাজে লাগাচ্ছেন। তবে কোনো মুখোমুখি সংঘাত ঘটলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। এ জন্য বিশেষ বাহিনী মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে।
শিশুদের মা ক্যাট গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় সন্তানদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। বিশেষ করে, অ্যাম্বারের অ্যাজমার চিকিৎসা না হওয়ায় তাঁর স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সম্প্রতি ফিলিপসের পরিবারের সদস্যরাও তাঁকে সন্তানদের নিয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ফিলিপসের উদ্দেশে তাঁর বোন রোজি টেলিভিশনে মায়ের লেখা একটি চিঠি পড়ে শোনান এবং তিনি তাঁকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করার জন্য অনুরোধ করেন।
পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যান্ডি সন্ডার্স বলেন, ‘এখানে মূল বিষয় হলো তিনটি শিশু, যারা চার বছর ধরে বাড়ি থেকে দূরে আছে। তাদের নিরাপত্তা ও কল্যাণই আমাদের প্রধান অগ্রাধিকার।’

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে