H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।
সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২৫ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে