
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। এই দেশগুলো ২০২৬ সালের শুরু থেকে দুই বছর নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য পাঁচটি দেশকে নির্বাচিত করেছে। দেশগুলো হলো—বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া এবং লাইবেরিয়া।
নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এর ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
বাকি ১০ সদস্য নির্বাচিত হয়, প্রতি বছর পাঁচটি নতুন সদস্য প্রতিস্থাপিত হয়। বাহরাইন, কলম্বিয়া, ডিআরসি, লাটভিয়া এবং লাইবেরিয়া—যারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে—তারা আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে।
ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো অঞ্চল ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পেতে হয়। মঙ্গলবারের ভোটে বাহরাইন ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮ ভোট পেয়েছে।
গত সোমবার সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০ তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন আগামী সেপ্টেম্বরে শুরু হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে