Ajker Patrika

যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান শাহবাজ শরিফের

আজকের পত্রিকা ডেস্ক­
যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান শাহবাজ শরিফের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলের বেশ কিছু স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই পরিস্থিতিতে শান্তিপ্রক্রিয়া বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘সংঘাতপূর্ণ অঞ্চলের কয়েকটি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে, যা শান্তি আলোচনার পথকে ক্ষুণ্ন করছে। আমি আন্তরিকভাবে সব পক্ষকে সংযম ও দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান করার আহ্বান জানাই, যাতে কূটনৈতিক তৎপরতা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হতে পারে।’

এই সংকটের মূলে রয়েছে যুদ্ধবিরতির শর্ত নিয়ে অস্পষ্টতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, এই যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য।

এদিকে লেবাননে হামলার প্রতিবাদে ইরান পুনরায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সকালে মাত্র দুটি ট্যাংকারকে পার হওয়ার অনুমতি দিলেও লেবাননে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইরান বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করে দেয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ আনুষ্ঠানিক অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করে বলা হয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই শান্তিচুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা আঘাত হানবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই

ইরানের ১০ দফা প্রস্তাব—শান্তির রূপরেখা নাকি ট্রাম্পের জন্য কূটনৈতিক ফাঁদ

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে কি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত