Ajker Patrika

/বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১: ২২
বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার
ট্রাম্পের পেছনে দুই ছেলে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছেন বলে এক বিশ্লেষণে উঠে এসেছে। বুধবার (৮ এপ্রিল) ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই বিপুল ক্ষতি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী—ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে পরিবারটি ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকে পড়ে। তাঁরা ধারণা করেছিলেন, ২০২৫ সালের মে মাসে প্রায় ১ লাখ ৮ হাজার ডলারে থাকা বিটকয়েনের দাম বছর শেষে আরও ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে।

এই প্রত্যাশার ভিত্তিতে তাঁরা ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর প্রায় ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার এবং ১ বিলিয়ন ডলারের কনভার্টিবল বন্ড বিক্রি করে সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগ করেন। উল্লেখ্য, এই কোম্পানিটিই ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মের মালিক।

ফোর্বস জানায়, বিটকয়েনে বিনিয়োগের শুরুর দিকে বাজার তাঁদের পক্ষে থাকলেও পরে পরিস্থিতি বদলে যায়। ২০২৫ সালের জুলাইয়ে বিটকয়েনের দাম ১ লাখ ১৯ হাজার ডলারে পৌঁছায় এবং অক্টোবরে ১ লাখ ২৬ হাজার ডলার ছুঁয়ে সর্বোচ্চ অবস্থানে যায়। কিন্তু নভেম্বরে হঠাৎ বড় ধস নামে। সে সময় বিটকয়েনের দাম ৮২ হাজার ডলারের নিচে নেমে আসে।

এর ফলে নভেম্বরের শেষ নাগাদ ট্রাম্প মিডিয়ার ক্রিপ্টো সম্পদের মূল্য ২.৪ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়ায় ১.৮ বিলিয়ন ডলারে। ক্ষতি কমাতে কোম্পানিটি বছরের শেষে তাদের এক-তৃতীয়াংশ বিটকয়েন হেজিংয়ের আওতায় আনে।

২০২৬ সালের জানুয়ারিতে ‘জেরোমি পাওয়েল’ সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিলে বিটকয়েনের দাম একদিনেই আরও ৫ শতাংশ কমে যায়। এতে ট্রাম্প মিডিয়ার সম্পদের মূল্য নেমে আসে প্রায় ১.৭ বিলিয়ন ডলারে।

বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৭১ হাজার ডলারে ঘোরাফেরা করছে, যার ফলে কোম্পানিটির বিনিয়োগ মূল্য আরও কমে প্রায় ১.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, শুরুতে বিনিয়োগের তুলনায় প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রত্যাশার কারণে ট্রাম্পের ব্যক্তিগত অংশীদারত্ব থেকেও প্রায় ১.৬ বিলিয়ন ডলার কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কোম্পানির মুখপাত্র শ্যানন ডিভাইন এক বিবৃতিতে বলেছেন, বিটকয়েনে তাঁদের বিনিয়োগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং স্বল্পমেয়াদি বাজার ওঠানামার ভিত্তিতে তা মূল্যায়ন করা উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই

ইরানের ১০ দফা প্রস্তাব—শান্তির রূপরেখা নাকি ট্রাম্পের জন্য কূটনৈতিক ফাঁদ

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে কি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত