
সুয়েজ খালে মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায় প্রতিদিন ৯৬০ বিলিয়ন ডলারের পণ্য আটকে যাচ্ছে। পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টে এ তথ্য জানানো হয়েছে।
লয়েডের তালিকার তথ্যানুসারে, খালটির পশ্চিমাঞ্চলে জ্যামের কারণে ৫ দশমিক ১ বিলয়ন ডলার ও পূর্ব দিক দিয়ে প্রতিদিন ৪৫০ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।
জাহাজটি সরানোর চেষ্টা চললেও বিশেষজ্ঞরা বলছেন, সুয়েজ খালে পুরোপুরি জাহাজ চলাচল স্বাভাবিক হতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে।
তাইওয়ানের সংস্থা এভারগ্রিন মেরিন পরিচালিত এভার গিভেন জাহাজটির আয়তন প্রায় চারটি ফুটবল মাঠের সমান। জাহাজটি ২ লাখ টন ওজন পরিবহণ করতে পারে ও প্রায় ২০ হাজার কন্টেইনার বহন করতে সক্ষম।
আফ্রিকাকে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে পৃথক কারী বৃহৎ এই খালটি বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট। বিশ্বব্যাপী মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই রুটে চলছে।
লয়েডের ট্র্যাকিং তালিকা অনুসারে, জ্যামের কারণে খালের উভয় প্রান্তে ১৬০টির বেশি জাহাজ অপেক্ষা করছে। এর মধ্যে ৪১টি বাল্ক ক্যারিয়ার ও ২৪টি ক্রুড ট্যাংকার।
তেলের পাশাপাশি এই পথ দিয়ে পোশাক, আসবাবপত্র, উৎপাদিত উপাদান ও গাড়ির যন্ত্রাংশ আনা নেওয়া করা হয়।
আন্তর্জাতিক শিপিং সংগঠন বিমকো বলেছে, এটা সরাতে বিলম্ব শুধু পণ্য সরবরাহকে প্রভাবিত করছে।
ওএল ইউএসএ’র রসদ সরবরাহকারী সভাপতি অ্যালান বার বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে এটি নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জাহাজটি খালের মধ্যে আটকে যায়।তীব্র জ্যামের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেল ও পণ্যবাজার।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১২ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
২৪ মিনিট আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
৩২ মিনিট আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
৩৫ মিনিট আগে