
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যাকে এবার সামরিক ট্যাংক চালাতে দেখা গেল। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে কিম জং উন ট্যাংকের ওপর বসে আছেন এবং তাঁর মেয়ে ট্যাংকটি পরিচালনা করছেন। এভাবে একের পর এক সমরাস্ত্রের মহড়ায় কিম–কন্যার অংশগ্রহণ, তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিম জং উনের মেয়ে মনোযোগ দিয়ে চালকের অবস্থান থেকে বাইরে তাকিয়ে ট্যাংকটি চালাচ্ছেন আর বাবা কিম হাস্যোজ্জ্বল মুখে ট্যাংকের ট্যারেটে হেলান দিয়ে বসে আছেন। ছবিতে তাঁদের সঙ্গে আরও তিনজন পোশাকি সামরিক কর্মকর্তাও ছিলেন।
সম্প্রতি বেশ কিছুদিন ধরেই কিম জং উন তার মেয়েকে নিয়ে জনসম্মুখে আসছেন। চলতি মাসের শুরুর দিকে তাঁর মেয়েকে ফায়ারিং রেঞ্জে রাইফেল তাক করা অবস্থায় এবং অন্য একটি অনুষ্ঠানে হ্যান্ডগান দিয়ে গুলি ছুড়তে দেখা গেছে।
যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কিমের মেয়ের নাম ও বয়স প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা তাঁকে ‘জু আয়ে’ নামেই চেনেন।
কেসিএনএর প্রতিবেদন বলা হয়, বৃহস্পতিবার কিম জং উন একটি নতুন ধরনের ট্যাংকের মহড়ার তদারকি করেন। আধুনিক এই ট্যাংকটি ড্রোন এবং ট্যাংক-বিধ্বংসী মিসাইল প্রতিরোধে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ও আক্রমণাত্মক বল দাবি করা হয়।
কিম জং উন গত কয়েক বছর ধরে দেশটির প্রচলিত অস্ত্রের আধুনিকায়নের ওপর বিশেষ জোর দিচ্ছেন। এর মধ্যে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র, ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি এবং অত্যাধুনিক ট্যাংক ও ট্যাকটিক্যাল মিসাইল তৈরি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের তুলনা করেছেন। ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের সময় তিনি তেহরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের পক্ষে সাফাই দিতে গিয়ে এই মন্তব্য করেন।
২৩ মিনিট আগে
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
সফলভাবে হরমুজ পার হওয়া জাহাজগুলো স্বাভাবিকের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। যেমন, গত ১৫ মার্চ পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক নৌপথের পরিবর্তে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে সর্বোচ্চ ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ক্ষেপণাস্ত্র দ্রুত বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া এসব দেশে...
১ ঘণ্টা আগে