
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার একটি রেকর্ড করা টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করারও আলটিমেটাম দিয়েছেন।
নিজের প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী এবং তাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটিগুলো, যা ভবিষ্যতেও লক্ষ্যবস্তু করা হবে।
মোজতবা খামেনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তাঁর বার্তাটি প্রকাশিত হয়। সেখানে তাঁর নিজের হাতের লেখা ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) লেখা সংবলিত একটি ছবি শেয়ার করা হয়। এটিই ছিল দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম জনসমক্ষে আসা বার্তা।
উল্লেখ্য, পিতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি কোথায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছিল। এই ভাষণের মাধ্যমে তিনি সেই নিরবতা ভাঙলেন এবং নিজের কট্টর রাজনৈতিক ও সামরিক অবস্থানের জানান দিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৪২ মিনিট আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই।
৩ ঘণ্টা আগে