ভিক্ষুক বললেই আমাদের চোখের সামনে এমন এক ব্যক্তির প্রতিচ্ছবি ভেসে ওঠে—যার নোংরা ছেঁড়া জামা-কাপড়, রুক্ষ চুল। একমুঠো খাবারের আশায় তাঁর করুণ আকুতি। অর্থাৎ খুব গরিব এবং অসমর্থ মানুষেরাই বেঁচে থাকার জন্য অন্যের কাছে হাত পাতে।
তবে এমনও অনেকে আছেন ভিক্ষাবৃত্তি যাঁদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। ভিক্ষা করেই বিপুল অর্থের মালিক হয়েছেন তাঁরা। এ ধরনের ভিক্ষুকদের কথা বললে সবার ওপরে রাখতে হবে ভারতের ভরত জৈনকে। দাবি করা হয়, তিনিই পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক। মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন তিনি।
বুধবার ভরত জৈনের বিষয়ে ভারতীয় জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শৈশবে দারিদ্র্যের কারণে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। বর্তমানে স্ত্রী ও দুই পুত্র ছাড়াও তাঁর এক ভাই এবং বাবা রয়েছেন। পুত্ররা ইতিমধ্যেই পড়াশোনা শেষ করেছেন।
জানা গেছে, বর্তমানে ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। মুম্বাইয়ে দেড় কোটিরও বেশি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। থানে এলাকায় রয়েছে দুটি দোকান। এ দুটি দোকান থেকে মাসে ৩০ হাজার রুপি ভাড়া পান তিনি।
মজার বিষয় হলো, এত টাকার মালিক হয়েও এখনো ভিক্ষা করেন ভরত। ভিক্ষা করেই তিনি প্রতি মাসে লাখ টাকা আয় করেন। পরিবার নিয়ে বসবাস করছেন একটি ডুপ্লেক্স আবাসনে। শহরের সবচেয়ে ব্যয়বহুল স্কুলগুলোতে পড়াশোনা করে এই পরিবারের ছেলেমেয়েরা।
পরিবারের সদস্যরা ভরতকে মাঝে মাঝে ভিক্ষা করতে নিষেধ করলেও কে শোনে কার কথা। তিনি প্রতিদিনই নিয়ম করে ছত্রপতি শিবাজি টার্মিনাল বা আজাদ ময়দানে গিয়ে মানুষের কাছে হাত পাতেন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে