২০২০ সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। পাশাপাশি করোনা মহামারির চেয়ে ক্ষুধায় বিশ্বে বেশি মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের পক্ষ থেকে আজ শুক্রবার এমনটি জানানো হয়েছে।
অক্সফামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে গত বছর দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে থাকা মানুষের সংখ্যা ছয় গুণ বেড়েছে। করোনা মহামারিতে বিশ্বের দুর্বল সম্প্রদায়গুলো বারবার একই বার্তা দিচ্ছে যে করোনার আগেই ক্ষুধায়ই তারা মারা যাবে।
অক্সফাম বলছে, প্রতি মিনিটে বিশ্বে ক্ষুধায় ১১ জনের মৃত্যু হচ্ছে, যেখানে করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছে ৭ জন।
অক্সফামের পক্ষ থেকে বলা হচ্ছে, ইয়েমেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলা ও সিরিয়ার মতো দেশগুলোয় করোনা মহামারি খাদ্যসংকটকে আরও তীব্র করেছে।
বিবৃতিতে অক্সফামের পক্ষ থেকে বলা হয়, গণবেকারত্ব এবং মারাত্মকভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী খাদ্যের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে; যা এক দশকের মধ্যে সবচেয়ে বেশি।
অক্সফাম বলছে, ৫ লাখের বেশি মানুষ বিশ্বে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে। আর বিশ্বের সাড়ে ১৫ কোটি মানুষ তীব্র ক্ষুধা নিয়ে জীবনধারণ করছে। এসব মানুষের তিনজনের মধ্যে দুজনই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় বাস করে।
এ নিয়ে অক্সফাম ফ্রান্স অফিসের কৃষি ও খাদ্যনিরাপত্তা বিভাগের কর্মকর্তা হেলেনে বোট্রেউ বলেন, ‘সংঘাত, কোভিড-১৯–এর অর্থনৈতিক পরিণতি এবং জলবায়ুসংকটের মতো একের পর এক সংকট বর্তমানে আমরা দেখতে পাচ্ছি।’
বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আগামী সোমবার প্রতিবেদন প্রকাশ করবে। এর আগেই ক্ষুধা নিয়ে এই বিশ্লেষণ প্রকাশ করল অক্সফাম।

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১২ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
২৪ মিনিট আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
৩২ মিনিট আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
৩৫ মিনিট আগে