ব্রাজিলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করার অযৌক্তিক চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) তারা পদত্যাগ করেন।
এর আগে গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগের পর ব্রাজিলের মন্ত্রিসভায় বড় রদবদল আনেন বলসোনারো।
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
চলতি মাসের শুরুতে করোনা নিয়ে ‘ঘ্যানঘ্যান’ করা বন্ধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বলসোনারো। যেখানে সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ব্রাজিলে এ পর্যন্ত ৩ লাখ ১৪ হাজারের মতো মানুষ করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২৫ লাখ।
সূত্র: বিবিসি

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে