
ইরানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে অফিস-আদালত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা জানিয়েছে ২০ শতাংশ কর্মী আগামী রোববার থেকে অফিস করবেন। এদিকে হামলার আশঙ্কা থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট চালু হচ্ছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বেশ কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে ছেড়ে গেছে।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। এদিন হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। পাল্টা হামলা শুরু করে ইরানও। এর মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়ে। তবে এই কাজে গতি আনার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল। আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে দেশটির সব মন্ত্রণালয়ের কার্যক্রম চালু হবে। সব সরকারি সংস্থার অফিস খুলে দেওয়া হবে। তেহরান প্রদেশে ২০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে যাবেন।
আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে সরকারি অফিসে পুরুষেরা গেলেও নারীরা ঘরে থেকে অফিস করবেন (রিমোর্ট অফিস)। কিছু ব্যাংকের কার্যক্রম চলবে।
এদিকে যুদ্ধ শুরুর পরও জরুরি সেবা স্বাভাবিক রাখা হয়েছিল। মরদেহ দাফনের সঙ্গে যারা জড়িত, মিউনিসিপ্যালিটি, মেডিকেল সেন্টার, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। এসব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে ইরান সরকার।
তেহরানের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রদেশের সব ব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাদের অফিসে গিয়ে কাজ করতে হবে রোববার থেকে।
ফ্লাইট চালু হচ্ছে
যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট চালু হচ্ছে। ঝুঁকি এখনো পুরোপুরি না কাটলেও এই পথে হাঁটছে তারা। এমিরেটস এয়ারলাইনস গত বৃহস্পতিবারই কার্যক্রম শুরু করেছে। তাদের পক্ষ থেকে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩০ হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে।
গতকাল এমিরেটস এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করবে।
একই ধরনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনস ইতিহাদ। তারাও পুরোপুরি কার্যক্রম শুরুর চেষ্টা করছে। এ ছাড়া ভারতের দুই এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।
রয়টার্স বলছে, এয়ারলাইনস কোম্পানিগুলো ফ্লাইট চালু করতে চাইলেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকায় অনেক দেশ এখনো আকাশসীমা বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার আরব আমিরাত থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট। সেই সময় আকাশে ক্ষেপণাস্ত্র উড়তে থাকায় সেটি আবার ফিরে এসেছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক অভাবনীয় ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর ওপর অনিচ্ছাকৃত হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
২ ঘণ্টা আগে
জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই দৃশ্যগুলো এখন ইউক্রেনের রণক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে। যেখানে একসময় রক্ত-মাংসের সৈনিকেরা পরিখায় লড়াই করত, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে অত্যাধুনিক সশস্ত্র রোবট। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন যুদ্ধ এখন একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে