সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর ব্রাজিলে ব্যাপক ধরপাকড় চলছে। প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর রোববার দাঙ্গায় অংশ নেয় বলসোনারোর হাজার হাজার সমর্থক।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হামলাকারীদের আইনের আওতায় আনতে দেশটিতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে।
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা এই দাঙ্গায় উসকানিদাতা হিসেবে সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সবশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি করার জন্য বলসোনারো সমর্থকদের উসকে দিয়েছেন। এমন পরিস্থিতে প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন।
বলসোনারোর সমর্থকদের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা। একই সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত বছরের ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। এর পর থেকেই ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত জইর বলসোনারো হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার তলপেটে ব্যথা অনুভব করায় বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ব্রাজিলের এই সদ্য সাবেক প্রেসিডেন্ট। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে