
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এবার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বাগ্যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক দাবির পরিপ্রেক্ষিতে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেহরান এখনো নিয়মিত ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে এবং তাদের এই সামরিক সক্ষমতা সম্পূর্ণ অটুট রয়েছে।
আজ শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত ‘ইরান’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দাবির প্রতিবাদ জানিয়ে নায়িনি বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতা এখন পূর্ণ পর্যায়ে (স্কোর ২০-এ ২০) রয়েছে। এ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ইরানের শিক্ষাব্যবস্থায় ২০-কে সর্বোচ্চ বা নিখুঁত স্কোর হিসেবে গণ্য করা হয়।
জেনারেল নায়িনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে তেহরানের কোনো বিশেষ সমস্যা নেই এবং এটি আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ‘ইরান আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে না।’ তিনি বলেন, ‘আমরা জয়ী হচ্ছি এবং ইরান ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে।’ নেতানিয়াহুর এমন দাবির এক দিন পরই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এল।
ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি আইআরজিসির মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত শিগগিরই থামছে না। তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা হলো শত্রুকে পুরোপুরি ক্লান্ত না করা পর্যন্ত এই লড়াই চলবে। এই যুদ্ধ তখনই শেষ হওয়া উচিত যখন দেশের ওপর থেকে যুদ্ধের কালো মেঘ চিরতরে সরে যাবে।’
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ এবং ইরান-ইসরায়েল সরাসরি সংঘাতের আবহে দুই পক্ষের এই পাল্টাপাল্টি হুংকার ওই অঞ্চলের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। একদিকে ইসরায়েল যখন ইরানের সক্ষমতা খর্ব করার দাবি করছে, তখন ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের তুলনা করেছেন। ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের সময় তিনি তেহরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের পক্ষে সাফাই দিতে গিয়ে এই মন্তব্য করেন।
২১ মিনিট আগে
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
সফলভাবে হরমুজ পার হওয়া জাহাজগুলো স্বাভাবিকের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। যেমন, গত ১৫ মার্চ পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক নৌপথের পরিবর্তে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে সর্বোচ্চ ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ক্ষেপণাস্ত্র দ্রুত বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া এসব দেশে...
১ ঘণ্টা আগে