বিশ্বের ৩৩ দেশে অন্তত ৬৫০ জন শিশুর দেহে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ৫ এপ্রিল থেকে ২৬ মে সময়ের মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৯৯ জন সন্দেহভাজন রোগী পর্যবেক্ষণে রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, রোগটির উৎস এখনো অজানা, তবে তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে।
গুরুতর ও তীব্র এই ভাইরাসকে কখনো ‘অ্যাকিউট হেপাটাইটিস’ আবার কখনো ‘অজানা হেপাটাইটিস’ বলে ডাকা হচ্ছে। রোগটি শিশুদের মধ্যে ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে লিভারকে অকার্যকর করে ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার তীব্র ঝুঁকি না থাকলেও মাঝারি মাত্রার ঝুঁকি রয়েছে।
গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ‘অজানা হেপাটাইটিস’ রোগের কথা জানায়। সংস্থাটি বলেছিল, বিশ্বের বেশ কয়েকটি দেশের শিশুরা অজানা হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়েছে এবং অব্যাহতভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
রোগটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে ইউরোপীয় অঞ্চলে। এ পর্যন্ত ইউরোপের ২২টি দেশে ৩৭৪ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। শুধু যুক্তরাজ্যেই শনাক্ত হয়েছে ২২২ জন। এর পরের অবস্থানে রয়েছে আমেরিকা। আমেরিকা অঞ্চলে শনাক্ত হয়েছে ২৪০, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২১৬ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩৪, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৪ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৫ জন শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে অজানা হেপাটাইটিস রোগীর সংখ্যা রহস্যজনকভাবে বাড়ছে। এ পর্যন্ত এ রোগে অন্তত ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন, সাম্প্রতিক অজানা হেপাটাইটিসের উৎস সম্ভবত অ্যাডেনোভাইরাস। এটি খুবই সাধারণ একটি ভাইরাস যা শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায়।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এ রোগ ছড়ানোর পেছনে করোনা সংক্রমণের কোনো ভূমিকা আছে কি না, তা তারা তদন্ত করে দেখছে। সেই সঙ্গে অন্যান্য রোগজীবাণু ও ওষুধের ঝুঁকির কারণগুলোও সিডিসি খতিয়ে দেখছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১০ ঘণ্টা আগে