গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মিছিল করেছেন ফিলিস্তিনিরা।
রয়টার্সের খবরে বলা হয়, ওই মিছিলে সব ফিলিস্তিনিকে জেগে ওঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করার আহ্বান জানান তাঁরা।
গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পর পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মিত্র দেশের সরকার ও নাগরিকদের সমর্থন পায় তেল আবিব। অন্যদিকে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা হলে ক্ষোভে ফেটে পড়ে আরব ও মুসলিম বিশ্ব।
ইরাকের রাজধানী বাগদাদে কয়েক হাজার নাগরিক ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেছেন। গতকাল তাহরির স্কয়ারে সমাবেশ করেন তাঁরা। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি পোড়ানো হয়েছে ইসরায়েলের পতাকা। কেউ কেউ সাদা কাফন পরে শামিল হয়েছিলেন প্রতিবাদে।
জর্ডানের রাজধানী আম্মানে প্রায় ১০ হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন। এতে বামপন্থী বিভিন্ন দল ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
এ ছাড়া পাকিস্তান, ভারত, লেবানন, তুরস্ক ও সিরিয়াসহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে।
ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় বোমা হামলার প্রতিবাদে রোম, মিউনিখ, বেলগ্রেড ও অন্যান্য শহরে সমাবেশের পরিকল্পনা করা হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনিদের সমর্থনে করা বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাস শেল ছোড়ে পুলিশ। দেশটিতে ফিলিস্তিনপন্থী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে