দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কার করেছে প্রত্নতাত্ত্বিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মমিটি ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো। ধারণা করা হচ্ছে, মমিটি ১৮ থেকে ২২ বছরের ছেলের। তাঁর মুখ হাত দিয়ে ঢাকা ছিল।
পেরুর রাজধানী লিমা থেকে ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজামারকুইলে মমিটি পাওয়া গেছে। তিন মিটার লম্বা এবং প্রায় ১ দশমিক ৪ মিটার গভীরে একটি সমাধি কক্ষে পাওয়া মমিটি পাওয়া যায়।
প্রত্নতাত্ত্বিক পিয়েটার ভ্যান ডালেন বলেন, মমিটি অদ্ভুত এবং অনন্য। মমিটি প্রায় ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান মার্কোসের গবেষকেরা বলছেন, মমিটির একটি প্রাণীর খুলি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটি কোনো কুকুর অথবা শূকরের। এ ছাড়া মমিটির সঙ্গে শস্য এবং সবজিও রাখা ছিল।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলে একটি শহর ছিল যেখানে প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষ বাস করতেন। খ্রিষ্টপূর্ব ২০০ সালে শহরটি গড়ে ওঠে এবং ১৫০০ সাল পর্যন্ত শহরটির স্থায়িত্ব ছিল।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে