
হরমুজ প্রণালির বর্তমান অবস্থা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হরমুজ বর্তমানে উন্মুক্ত। অন্যদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি এখনো পুরোপুরি খোলেনি এবং আগামীকাল বৃহস্পতিবার বা আগামী শুক্রবার নাগাদ ‘সীমিত ও নিয়ন্ত্রিত’ আকারে খুলে দেওয়া হতে পারে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ বুধবার জানান, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, ইরান যাতে যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে মেনে চলে, তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থান করবে। তবে হরমুজে যাবে না।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের আগে এই জলপথ আংশিক খোলার ইঙ্গিত দিয়েছে তেহরান। আলোচনায় সরাসরি যুক্ত একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, যদি আলোচনার ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো যায়, তবে প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং সীমিত আকারে খোলা হতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, এই রুট দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
ইরানি ওই কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘নাজুক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা স্থায়ী চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আবারও আগের পথে হাঁটে (যুদ্ধের পথে), তবে ইরান যুদ্ধ করতে ভয় পায় না।’
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে রুটটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে।

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’র প্রথম দিনেই ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ইরানের কট্টরপন্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। মাত্র কয়েক দিন আগেও রাজধানী তেহরানের ব্যস্ত এক মোড়ে বিশাল ব্যানারে ঘোষণা দেওয়া হয়েছিল—‘হরমুজ প্রণালি বন্ধ থাকবে’।
৩১ মিনিট আগে
অথচ গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব স্থানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।’
২ ঘণ্টা আগে
সংঘাতপূর্ণ অঞ্চলের বেশ কিছু স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই পরিস্থিতিতে শান্তিপ্রক্রিয়া বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে