অবশেষে সামরিক জান্তা সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ সপ্তাহেরও বেশি সময় পর শুরু হলো। দেশটির জান্তা সরকার এই বৈঠককে ‘সিদ্ধান্ত গ্রহণকারী’ মুহূর্ত বলে আখ্যা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, চাদের রাজধানী এনজেমেনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশটির সামরিক বাহিনী, সুশীল সমাজ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর নেতৃবৃন্দসহ সব মিলিয়ে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তবে, দেশটির বেশ কয়েকটি বিরোধী দল এই বৈঠক বর্জন করেছে।
‘জাতীয় সংলাপ’ নামে পরিচিত এই সংলাপটির উদ্যোক্তা মূলত চাদের সেনাবাহিনীর জেনারেল ও দেশটির বর্তমান শাসক মাহামাত ইদরিস দেবাই। তিনি এই আলোচনাকে ‘দেশের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে, গত ১৫ জানুয়ারি দেশটির রাজধানীতে জাতীয় ঐক্যের প্রতীক একটি ভাস্কর্য উদ্বোধন করেন।
দেবাই বলেছেন, বৈঠকে অনুষ্ঠিতদের উচিত তাঁর ১৮ মাসের সামরিক শাসনের পর একটি ‘অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের পথ উন্মুক্ত করা’। আলোচনার এজেন্ডায় রয়েছে স্থায়ী শান্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং একটি নতুন সংবিধান যা গণভোটে রাখা হবে। দেবাই গত বুধবার একটি আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আইনিভাবে প্রতিপালন বাধ্যতামূলক বলে বিবেচিত হবে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে তাঁর বাবার দীর্ঘ ৩০ বছরের শাসনের অবসানের মাত্র ৩৭ বছর বয়সে চাদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন দেবাই।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে